Sunday, August 01, 2010

ওয়েব ডেভলপারের সততার প্রশ্নে আপনার অবস্থান কি ?

এ পর্যন্ত অল্প কয়েকটি ওয়েবসাইটের কাজ করার মধ্যে সততার বেপারে তেমন কোন প্রশ্ন আসে নি। যে কয়টি কাজ করেছি তার সবই সাদামাটা, কোনটি সাধারন টেমপ্লেট ইডিট করে, কোনটি ওয়ার্ডপ্রেস থিম ইডিট করে কিছু কিছু ফিচার যোগ করেই করে দিয়েছি। ব্যক্তিগত ওয়েবই বেশি। ইদানিং যে বেপারটা আমাকে ভাবাচ্ছে – ওয়েব ডেভলপারদের সাইটের কনটেন্ট কি হবে তা ভেবে কাজ করা
উচিৎ কি না? আর এ বেপারে আমিও কোন নিশ্চিত সিদ্ধান্তে পৌছতে পারি নি।

ওয়েব ডেভলপমেন্ট (Full Time) চাকরীর ক্ষেত্রে

এমন যদি হয় যে বস বললো এই প্রোজেক্টটি করতে কিন্তু দেখলেন যে, এই প্রোজেক্টটি আপনার সততার বিরুদ্ধে যায় তাহলে সে কি করবে? ধরুন আপনি কোন একটি রাজনৈতিক দলকে ঘৃনা করেন কিন্তু তাদের ওয়েব সাইটটি আপনার তৈরি করতে হবে তাহলে আপনি কি করবেন? অথবা যে কোন করনে একটি কাজটি করতে মন চাইছে না, তখন বেপারটা কি ঝামেলা সৃষ্টি করবে না?

ফ্রিল্যান্সারের ক্ষেত্রে

অধিকাংশ ফ্রিল্যান্সারের যেটা দেখা যায়- কোন একটি ভাল প্রোজেক্ট পাওয়া কষ্টকর। আর কষ্ট করে একটি প্রোজেক্টের কাজ হাতে আসার পর দেখা যেতে পারে সেটি আপনার নৈতিক অবস্থানের বিরোধী। দেখা গেল আগের কিছু কিছু প্রোজেক্টের সাথে এটি একই পোর্টফলিওতে রাখতে গেলে বেপারটা বেমানান হতে পারে।(যেমন- কোন ইসলামী ওয়েব আর কোন সেলিব্রেটির ওয়েব)

কি কি বেপার থাকতে পারে?

প্রোজেক্টের মধ্যে দেখা যেতে পারে যে এটি
  • পর্নোগ্রাফিক
  • মদের দোকানের বা মাদক এর প্রচারের জন্য ব্যবহৃত সাইট
  • সমাজ বিরোধী কোন বিষয়
  • অথবা এমন কিছু একটা যেটা আপনি একেবারেই পছন্দ করেন না

আরেকটা কথা:

সত্যিকাররার্থে একজন ওয়েব ডিজাইনার মূলত: একটা ফ্রেম তৈরী করে সে কোন কনটেন্টের এজন্য দায়ী না। সেই ফ্রেমওয়ার্কের মধ্যে কনটেন্টগুলোর জন্য দায়ী থাকে সেই ওয়েবসাইটের মালিক। কিন্তু এই কাজটা নেওয়া কোন ওয়েব ডেভলপারের নেওয়া ঠিক হবে কিনা তার উপরে কোন নীতি নির্ধারিত নাই। অনেক ক্ষেত্রেই বেপারটা নিজের উপরে ছেড়ে দিতে হয়। অনেক আগের কথা, তখন গ্রাফিক্স ডিজাইনের ছোট ছোট কাজ করতাম। সেই সময়ে একটা কাজ এলো একটা ছেলেরর ছবির সাথে একটি মেয়ের ছবি যুক্ত করে দিতে হবে। সেই কাজটি আমি করিনি। এখন পর্যন্ত ওয়েব ডেভলপের কাজের মধ্যে সমাজবিরোধী কোন কাজ কির নি। তবে এরকম বেপারগুলোর জন্য অবশ্যই নিজস্ব একটি আদর্শ থাকা উচিত বলে মনে করি (অবশ্য একজনের কাছে যেটা সততা আরেক জনের কাছে সেটা অসৎ কর্মকান্ড)।

সূত্র:  বিজ্ঞান প্রযুক্তি ডট কম

No comments:

Post a Comment